কারাগারের জায়গা নিয়ে পাল্টাপাল্টি কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হল নির্মাণে প্রধানমন্ত্রীর সুস্পষ্ট ঘোষণা এবং ঢাকা কেন্দ্রীয় কারাগারের জমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কাছে হস্তান্তরের দাবিতে গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ l প্রথম আলো
হল নির্মাণে প্রধানমন্ত্রীর সুস্পষ্ট ঘোষণা এবং ঢাকা কেন্দ্রীয় কারাগারের জমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কাছে হস্তান্তরের দাবিতে গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ l প্রথম আলো

পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারের জায়গায় আবাসিক হল নির্মাণের দাবিতে গতকাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসে ষষ্ঠ দিনের মতো ছাত্র ধর্মঘট পালন করেছেন।
এদিকে কারাগারের জায়গায় শিশুপার্ক, মাঠ ও বিনোদনকেন্দ্র নির্মাণের দাবিতে গতকাল মানববন্ধন ও সমাবেশ করেছে ‘পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারের জায়গা রক্ষা জাতীয় কমিটি।’
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে সমবেত হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাঁরা কারাগারের জায়গায় আবাসিক হল ও কেরানীগঞ্জে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব জায়গায় নতুন হল নির্মাণের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। ধর্মঘটের কারণে গতকাল বিশ্ববিদ্যালয়ের কোনো বিভাগেই ক্লাস পরীক্ষা হয়নি।
আজ শুক্রবার হলের দাবিতে তাঁরা পুরান ঢাকায় দিনব্যাপী গণসংযোগ ও কাল বিকেল চারটায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গোলটেবিল বৈঠক করবেন।
পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারের জায়গা রক্ষা জাতীয় কমিটি: গতকাল বেলা তিনটায় নাজিমউদ্দিন রোডে মানববন্ধন ও সমাবেশ করে পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারের জায়গা রক্ষা জাতীয় কমিটি। এতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হল দাবির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন স্থানীয় বাসিন্দারা।
সমাবেশে এই কমিটির সভাপতি ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাসিবুর রহমান বলেন, পুরান ঢাকা এমনিতে খুব ঘিঞ্জি এলাকা। তাই কারাগারের জায়গায়টি উন্মুক্ত রাখতে হবে। এখানে শিশুপার্ক, মাঠ, জাদুঘর, বিনোদনকেন্দ্র নির্মাণ করতে হবে।