কারাগারের সামনে নিরাপত্তা জোরদার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কারাগারের আশপাশে বিভিন্ন এলাকায় অতিরিক্ত পুলিশ ও র‍্যাব সদস্য মোতায়েন করা হয়েছে। আজ শনিবার বিকেল সাড়ে চারটা থেকে এ নিরাপত্তা জোরদার করা হয়।
সরেজমিনে দেখা যায়, কারাগারের সামনে কারা পুলিশের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। চকবাজারসহ আশপাশের বিভিন্ন মোড়ে পুলিশ ও র‍্যাব সদস্যদের টহল দিতে দেখা যায়।
ঢাকা মহানগর পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার (ডিসি) মফিজ উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, সার্বিক নিরাপত্তার জন্য অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন: