প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর জেলা প্রশাসনের উদ্যোগে কালিয়াকৈর উপজেলার ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক হাজার ছাত্রীকে কারাতে প্রশিক্ষণ দেওয়া হবে। এর অংশ হিসেবে গতকাল বুধবার উপজেলার সফিপুর ভাষাশহীদ আবদুল জব্বার আনসার ভিডিপি উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজে এক সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ এস এম আমিনুল ইসলাম।