প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বখাটে ও দুর্বৃত্তদের হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য নীলফামারীর ডিমলায় কিশোরীদের কারাতে প্রশিক্ষণ দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। গতকাল শনিবার সকালে ডিমলা উচ্চবিদ্যালয়ে মাসব্যাপী ওই প্রশিক্ষণের উদ্বোধন করেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম। প্রধান শিক্ষক লুৎফর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উদয়াঙ্কুর সেবা সংস্থার প্রকল্প সমন্বয়কারী পবন মালো, কারিগরি কর্মকর্তা শাহানাজ বেগম, শিক্ষক সফিকুল ইসলাম প্রমুখ বক্তৃতা করেন। ডিমলা উচ্চবিদ্যালয়, উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস) ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ যৌথভাবে এ প্রশিক্ষণের আয়োজন করেছে। এতে ১০০ জন কিশোরী অংশ নিচ্ছে।