কারাতে বেল্ট পেল ফুলকির শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন বেল্ট পেল ফুলকি কারাতে স্কুলের শিক্ষার্থীরা। অষ্টম আবর্তনে ৬২ জন শিক্ষার্থীর মধ্যে ছয়জন লাল বেল্ট, তিনজন হলুদ বেল্ট, ১২ জন কমলা বেল্ট, ১৩ জন সবুজ বেল্ট, ১২ জন নীল বেল্ট, ছয়জন বেগুনি বেল্ট ও ১০ জন বাদামি বেল্ট অর্জন করেছে। ৪ অক্টোবর বিকেল পাঁচটায় প্রধান প্রশিক্ষক শিহান রতন তালুকদার, সহকারী প্রশিক্ষক শ্যামল বণিক, সুমিত ধর, রাজীব দাশ এবং ফুলকির অধ্যক্ষা শীলা মোমেন বেল্ট প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফুলকি কারাতে স্কুলের পরিচালক বিদ্যুৎ সাহা। বিজ্ঞপ্তি।