কারাতের বেল্ট ও সনদ বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুর জিমনেসিয়ামে গতকাল শুক্রবার বিকেলে সিতো-রিউ কারাতে দো একাডেমি বিভাগীয় শাখা আয়োজিত এক অনুষ্ঠানে ৭০ প্রশিক্ষণার্থীর মধ্যে কারাতের বেল্ট ও সনদ বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় ক্রীড়া সংস্থার সহসভাপতি মনজুর আহমেদ আজাদ। প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী রুহুল আমিন খান। বিশেষ অতিথি ছিলেন মাহীগঞ্জ কলেজের অধ্যক্ষ আখতারুজ্জামান, গণপূর্ত বিভাগের সহকারী প্রকৌশলী কামরুল হুদা ও একাডেমির প্রশিক্ষক এ বি বাবেল। পরে প্রশিক্ষণার্থীরা আত্মরক্ষার নানা কসরত প্রদর্শন করেন।