কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরার তালায় বিক্রেতাসহ ছয় মাদকসেবীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে তালা উপজেলার মোবারাকপুর কপোতাক্ষ সেতুসংলগ্ন এলাকা থেকে তাঁদের আটক করে পুলিশ। গতকাল রোববার সকাল ১০টার দিকে তালার ইউএনও মো. মাহবুবুর রহমান একজনকে ছয় মাস ও পাঁচজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন। তাঁদের মধ্যে একজন বিক্রেতা ও অন্য পাঁচজন মাদকসেবী। তালা থানার ওসি মো. ইনামুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, দণ্ডাদেশ পাওয়া ব্যক্তিদের গতকাল জেলহাজতে পাঠানো হয়েছে। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা