কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে দেলোয়ার হোসেন নামের এক ইয়াবা বিক্রেতাকে দেড় বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার জেলা প্রশাসনের নির্বাহী হাকিম আশরাফুল আলম এ দণ্ডাদেশ দেন। নগরের বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, বাকলিয়া বাস্তুহারা কলোনিতে ইয়াবা বিক্রি করত দেলোয়ার। রোববার সকালে ৩৯টি ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালত তাকে দেড় বছরের কারাদণ্ড দেন। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম