কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরাদ্দের অতিরিক্ত মদ মজুত রাখার অভিযোগে গতকাল রোববার নারায়ণগঞ্জের সেন অ্যান্ড কোম্পানি নামের একটি মদের দোকানের মালিককে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ওই দোকানের মালিক দর্পণকে ১৫ দিনের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। র্যাব-১১-এর সদস্যদের নিয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেন এ আদালত পরিচালনা করেন। জাকির হোসেন জানান, শহরের টানবাজারে অবস্থিত ওই কোম্পানির নামে মদের দোকানের অনুমতিপত্র (লাইসেন্স) অনুযায়ী ৭২০ লিটার মদ মজুত থাকার কথা। কিন্তু তাদের মজুতে ছিল পাঁচ হাজার ৫৪২ লিটার। ৭২০ লিটার মদ রেখে বাকিগুলো নষ্ট করা হয়েছে।