কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে নারী উত্ত্যক্ত করার দায়ে এক যুবককে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম এই কারাদণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত মো. শাহজাহানের (৩০) বাড়ি আগ্রাবাদের বাদামতলী এলাকায়। সূত্র জানায়, শাহজাহান এক নারীকে দীর্ঘদিন ধরে মুঠোফোনে উত্ত্যক্ত করে আসছিলেন। তাঁকে অনেকবার নিষেধ করা হলেও তিনি শোনেননি। গতকাল ওই নারীর বাসায় গিয়ে উত্ত্যক্ত করলে আশপাশের লোকজন তাঁকে ধরে ফেলেন। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে এক বছরের কারাদণ্ড দেন। তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।