প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা সেতু এলাকায় অভিযান চালিয়ে সাগর (৩০) নামের এক গাঁজা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যা ব। পরে তাঁকে দেড় বছরের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপনে খবর পেয়ে বুধবার সন্ধ্যার দিকে বড় ডালিমা সেতু এলাকায় পটুয়াখালী র্যা ব-৮-এর সদস্যরা অভিযান চালিয়ে সাগরের কাছ থেকে দুই কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ বি এম সাদিকুর রহমানের ভ্রাম্যমাণ আদালত তাঁকে দণ্ড দেন।