কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরে গাঁজা বিক্রির দায়ে শহরের তিন গাঁজা ব্যবসায়ীকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার পারভেজ এই রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন আবদুল কুদ্দুছ, পচা শেখ ও বেঞ্জামিন হোসেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই মাদক বিক্রেতাদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে সাড়ে তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) ও ৭(ক) ধারায় তাঁদের দণ্ড দেওয়া হয়েছে।