কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে অবৈধভাবে পণ্য বিক্রি এবং ভিক্ষার দায়ের দুই নারী ভিক্ষুকসহ ১১ হকারকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত শুক্রবার সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, বিশ্বের দীর্ঘতম এই সৈকতে ভিক্ষুক ও হকারদের উৎপাতে পর্যটকেরা হয়রানির শিকার হচ্ছেন। নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার