কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় তোফাজ্জল হোসেন (৩৫) নামের এক ব্যক্তিকে গতকাল মঙ্গলবার দুপুরে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ইউএনও ও নির্বাহী হাকিম মো. মাহবুব আলমের এ আদালত পরিচালনা করেন। নিকলী থানার ওসি মাহবুবুর আলম জানান, সোমবার রাতে দামপাড়া ইউনিয়ন বাজারে মদ খেয়ে মাতলামি করার সময় নিকলী থানার পুলিশ নিকলী সদর ইউনিয়নের পূর্বগ্রামের তোফাজ্জল হোসেনকে আটক করে থানায় নিয়ে আসে। গতকাল দুপুরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে এই সাজা দেন।