কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোপালগঞ্জে যৌন হয়রানির দায়ে রমেন বিশ্বাস (২৫) নামের এক তরুণকে এক বছর বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত রোববার দুপুরে নির্বাহী হাকিম ও মুকসুদপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা খায়রুজ্জামান এ রায় দেন। রমেনের বাড়ি ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলায়। মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমান বলেন, ওই দিন সকালে রমেন বিশ্বাস বাহারা মৌলভীবাজার আলিম মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে যৌন হয়রানি করে। বিষয়টি মাদ্রাসার অধ্যক্ষ জাহাঙ্গীর মিয়া দেখে থানায় কিশোরীর পক্ষে একটি লিখিত অভিযোগ করেন। ফরিদপুর অফিস