কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় মাদক ব্যবসার দায়ে ইউনূস আলী নামের এক ব্যক্তিকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সাদুল্যাপুর থানার ওসি জিয়া লতিফুল ইসলাম বলেন, উপজেলার রসুলপুর ইউনিয়নের বড়দাউদপুর গ্রামের বাসিন্দা ইউনুস আলী দীর্ঘদিন ধরে চোলাই মদের ব্যবসা করে আসছিলেন। শুক্রবার রাতে তাঁর বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার এবং ৫০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। গতকাল শনিবার দুপুরে তাঁকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে আদালত তাঁকে ওই সাজার আদেশ দেন। গাইবান্ধা প্রতিনিধি