কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় এক গৃহবধূকে উত্ত্যক্ত করার দায়ে আবু তালেব (১৯) নামের এক তরুণকে ভ্রাম্যমাণ আদালত দুই বছরের কারাদণ্ড দিয়েছেন। গত শুক্রবার রাতে আদালতের বিচারক বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুর রহমান এই রায় দেন। দণ্ডপ্রাপ্ত আবু তালেব উপজেলার মুকুন্দগাঁতি পূর্বপাড়া মহল্লার বাসিন্দা। বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, উপজেলার নিশি বয়ড়া গ্রামের এক গৃহবধূকে উত্ত্যক্ত করার সময় স্থানীয় লোকজন অভিযুক্তকে আটক করে পুলিশে সোপর্দ করে।