কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চারটি ইয়াবা বড়িসহ গ্রেপ্তারের পর আনোয়ার হোসেন নামে এক যুবককে তিন মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহদাত হোসেন এই দণ্ড দেন। বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসিন জানান, গতকাল বুধবার সকালে বাকলিয়ার মাদ্রাসা কলোনি থেকে আনোয়ারকে গ্রেপ্তার করা হয়। সেবনের জন্য ওই বড়ি তিনি নিজের কাছে রেখেছিলেন।