কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত চার মাদক বিক্রেতাকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন। গতকাল শনিবার সকালে এই আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাৎ হোসেন। পুলিশ জানিয়েছে, নগরের সিমেন্ট ক্রসিং, বড়বাড়ির গলি ও রানী ভবানীর গলিতে অভিযান চালিতে চার মাদক বিক্রেতাকে আটক করা হয়। পরে তাঁদের ভ্রাম্যমাণ আদালতের কাছে সোপর্দ করা হয়। আদালত ইমরানকে চার মাস, আফরোজা ও লিটনকে তিন মাস ও আজমতকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল মনসুর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইপিজেড থানার বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।