কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে গাঁজা বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালত আনোয়ারা বেগম (৩০) নামের এক নারীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন। গত রোববার রাতে জেলার নির্বাহী হাকিম ডেপুটি কালেক্টর নেজারত (এনডিসি) মনদীপ ঘরাই এ দণ্ডাদেশ দেন। আনোয়ারা শহরের রথখোলা মহল্লার বাসিন্দা। র‌্যাব-৮-এর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) আমিনুর রহমান জানান, আনোয়ারাকে পাঁচ কেজি গাঁজাসহ শরীয়তুল্লাহ বাজারসংলগ্ন শান্ত ভ্যারাইটিজ স্টোরের পেছন হতে গ্রেপ্তার করা হয়।