কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাঁজা সেবন করে সরকারি কর্মকর্তার সঙ্গে অশোভন আচরণ করার অপরাধে নাটোরের বড়াইগ্রাম উপজেলার মাঝগাঁও ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সদস্য জহুরুল ইসলামকে (৩৫) ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত বুধবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফুন্নেসা ওই রায় দেন। গতকাল বৃহস্পতিবার সকালে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়। বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান জানান, জহুরুল ইসলাম বুধবার সন্ধ্যায় গাঁজা সেবন করে উপজেলা পরিষদে এসে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে হুমকি দেন। এ সময় তিনি অন্যায়ভাবে তাঁর এলাকার প্রকল্প পাস করিয়ে দিতে চাপ দেন। খবর পেয়ে পুলিশ এসে তাঁকে আটক করে।