প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আড়াইহাজারে মাইক ব্যবহার করে হাউজি ও অশ্লীল নৃত্যের প্রচারণা চালিয়ে জন-বিরক্তি উদ্রেকের দায়ে দুই নারীসহ নয়জনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শরীফুল হকের ভ্রাম্যমাণ আদালত আড়াইহাজার সদরের বাজার এলাকায় এ আদেশ দেন।