প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরে গাঁজা রাখার দায়ে মো. জামাল ফকির (৩৫) নামের এক ব্যক্তিকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার রাত নয়টার দিকে আদালত পরিচালনা করেন জেলার নির্বাহী হাকিম ও ডেপুটি কালেক্টর নেজারত (এনডিসি) মনদীপ ঘরাই। জামাল ফকির শহরের উত্তর শোভারামপুর এলাকার বাসিন্দা। এর আগে র্যা ব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল জামালকে ৪ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করে। মনদীপ ঘরাই বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জামাল ফকিরকে দোষী সাব্যস্ত করে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়ে সোমবার রাতেই কারাগারে পাঠানো হয়।