প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক ব্যাক্তিকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গলবার রাত আটটার দিকে এ আদালত পরিচালনা করেন জেলার নির্বাহী হাকিম ও নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মনদীপ ঘরাই। ফরিদপুর র্যাব ক্যাম্পের সহকারী অধিনায়ক মেজর মোজাম্মেল হোসেন জানান, সাজাপ্রাপ্ত মো. নুর ইসলাম বিশ্বাস (৩৫) শহরের পূর্ব খাবাসপুর এলাকার বাসিন্দা। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ডাকঘর এলাকা থেকে তাঁকে গাঁজা ও ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। ফরিদপুর অফিস