কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জে বাল্যবিবাহ আয়োজনের দায়ে বর, বরের ভাই ও মেয়ের বাবাকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার বেলা আড়াইটার দিকে কাশিয়ানী উপজেলার পারুলিয়া ইউনিয়নের বড় পারুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান। আদালত বর ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার মঞ্জু শেখ (২১) ও তাঁর বড় ভাই মিরাজ শেখকে (২৬) এক মাস করে এবং কনের বাবা বড় পারুলিয়া গ্রামের রাফিক শেখকে (৪৮) সাত দিনের বিনাশ্রম কারাদনণ্ড দেন।