প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় গতকাল শনিবার গাঁজা বিক্রির দায়ে সোহেল রানা (৩০) নামের এক ব্যক্তিকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোহেল উপজেলার ঘোনাপাড়া গ্রামের বাসিন্দা। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, দীর্ঘদিন ধরে এলাকায় গাঁজা বিক্রি করছিলেন সোহেল। খবর পেয়ে সকাল ১০টার দিকে অধিদপ্তরের জেলা পরিদর্শক ইউনুস হাওলাদারসহ কর্মকর্তারা সোহেলের বাড়িতে অভিযান চালান। এ সময় ৮০০ গ্রাম গাঁজাসহ তাঁকে আটক করা হয়। ইউনুস হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।