কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদকদ্রব্য রাখার দায়ে ফরিদপুরে এক ব্যক্তিকে এক বছর বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত রোববার রাতে নির্বাহী হাকিম ও ডেপুটি কালেক্টর নেজারত (এনডিসি) মনদীপ ঘরাই এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত জিপু মণ্ডল (৫২) শহরের গুহলক্ষ্মীপুর এলাকার বাসিন্দা। র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের মেজর মো. মোজাম্মেল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত আটটার দিকে শহরের স্টেশন রোডের সিটি কলেজের সামনে থেকে ৪ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ৩ লিটার মদসহ আটক করে। মনদীপ ঘরাই বলেন, রাতেই ওই ব্যক্তিকে জেলে পাঠিয়ে দেওয়া হয়।