প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের নান্দাইলে ভ্রাম্যমাণ আদালত বৃহস্পতিবার দুপুরে ১২ জন জুয়াড়িকে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। আদালত পরিচালনা করেন নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম অহিদুল ইসলাম। দণ্ডপ্রাপ্তদের ময়মনসিংহ জেলা কারাগারে পাঠানো হয়েছে। থানা সূত্রে জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে উপপরিদর্শক (এসআই) আবদুস সাত্তার গত বুধবার রাতে উপজেলার আচারগাঁও ইউনিয়নের সিংদই গ্রামে জুয়ার আসরে অভিযান চালান। সেখান থেকে জুয়া খেলার সরঞ্জামসহ জুয়াড়িদের আটক করে থানায় নিয়ে আসেন। পরে নির্বাহী হাকিম জুয়া আইনের ৪ ধারায় তাদের সাজা দেন।