কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীতে এক কলেজছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে এক যুবককে দেড় বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মঈনুদ্দিন আহম্মেদ এ আদালত পরিচালনা করেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম জিয়াউল হক বলেন, স্নাতক তৃতীয় বর্ষের ওই ছাত্রী সোমবার সন্ধ্যায় ছাত্রী নিবাসে যাওয়ার সময় শহরের মুন্সেফ পাড়া এলাকায় মিলন তাঁর পথরোধ করে। একপর্যায়ে মেয়েটির চিৎকারে এলাকার লোকজন ছুটে আসেন। পরে মিলনকে আটক করে পুলিশে খবর দেন তাঁরা।