প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মোজাফফরপুর বাজারে গত বুধবার সন্ধ্যায় অভিযান চালিয়ে অশ্লীল ছবি প্রদর্শন, বিক্রি ও মজুত রাখায় দুই যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। সাজাপ্রাপ্ত দুই যুবক হলেন কাজল মিয়া ও অজিত বর্মণ। নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাঁদের এ সাজা দেন। গতকাল তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।