কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের মজু চৌধুরীর হাট এলাকায় গতকাল শুক্রবার দুপুরে জাটকাভর্তি পিকআপসহ সাতজনকে আটক করেছে কোস্টগার্ড। এ ঘটনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আজিজুর রহমান সাত জেলেকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আজিজুর রহমান জানান, জাটকাগুলো এতিমখানা ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে।