প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে রাসেল মিয়া (১৮) ও খুরশেদ আলম (২৬) নামের দুই জুয়াড়িকে ভ্রাম্যমাণ আদালত করাদণ্ড প্রদান করেছেন। গতকাল বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মোহাম্মদ এমরান হোসেন এ আদেশ দেন। পুলিশ ও স্থানীয় লোকজন জানান, উপজেলার চুন্টা ইউনিয়নের রসুলপুর বাজার এলাকায় গত মঙ্গলবার রাতে জুয়া খেলার সময় পুলিশ বড়বল্লা গ্রামের রাসেল মিয়া ও সদর ইউনিয়নের সৈয়দটুলা গ্রামের খুরশেদ আলমকে আটক করে। গতকাল দুপুরে পুলিশ তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। ভ্রাম্যমাণ আদালত রাসেল মিয়াকে ১০ দিন ও খুরশেদ আলমকে ২০ দিনের কারাদণ্ডাদেশ প্রদান করেন।