প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুই মাদক ব্যবসায়ীকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার ইউএনও লোকমান হোসেন এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন কামাল হোসেন (৫০) ও আরমান আলী (৪৮)। পুলিশ জানায়, সকালে উপজেলার রসুলপুর এলাকা থেকে ২০০ গ্রাম গাঁজাসহ কামাল হোসেন এবং কাঞ্চন এলাকা থেকে ২০ বড়ি ইয়াবাসহ আরমান আলীকে আটক করা হয়।