প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফে পুলিশ ও মাদকদ্রব্য অধিদপ্তরের পৃথক অভিযানে গ্রেপ্তার হওয়া সাত মাদকসেবীকে এক হাজার টাকা করে জরিমানা ও এক বছরের সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খন্দকার জানান, সোমবার রাতে পৌরসভা, সদর ও হ্নীলার ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল মঙ্গলবার সকালে সাতজনকে টেকনাফ সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ ইকবালের আদালতে হাজির করা হলে আদালত প্রত্যেককে এক হাজার টাকা করে জরিমানা ও এক বছরের সাজা দেন।