প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের শাহ আমানত সেতু এলাকা থেকে তিন লিটার চোলাই মদসহ সোহেল দে (৩২) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাৎ হোসেন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাঁকে দুই মাসের কারাদণ্ডাদেশ দেন। বাকলিয়া থানার উপপরিদর্শক মো. কামাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শাহ আমানত সেতু এলাকা থেকে চোলাই মদ বহনের দায়ে সোহেলকে গ্রেপ্তার করা হয়। তাঁকে ভ্রাম্যমাণ আদালত দুই মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন। সোহেল দে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ফকিরখিলের উত্তরপাড়ার হলধর দের ছেলে।