কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় সাইদুল মিয়া (২৭) নামের এক তরুণকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে নিজ কার্যালয়ে এ আদেশ দেন নির্বাহী হাকিম ও ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লুৎফুন্নাহার। দণ্ডপ্রাপ্ত সাইদুল মিয়া ভাঙ্গা বাজারের একজন পান ব্যবসায়ী। ভাঙ্গা উপজেলার একটি বিদ্যালয় থেকে ওই ছাত্রী বাড়ি ফেরার পথে সাইদুল তাকে উত্ত্যক্ত করেন। ছাত্রীটি চিৎকার দিলে এলাকাবাসী এগিয়ে গিয়ে সাইদুল মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করে। ফরিদপুর অফিস|