কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ১৪০টি ইয়াবা বড়িসহ ব্যবসায়ীকে ধরে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন। আড়াইহাজার থানার ওসি মো. আলমগীর জানান, গত রোববার রাত ১২টার দিকে আড়াইহাজার পৌর এলাকার গাজীপুরা গ্রামে মান্নানের বাড়ির সামনে রাস্তায় দাঁড়িয়ে কয়েক যুবক ইয়াবা বেচাকেনা করছিলেন। এ সময় সেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শরীফুল হকের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ইয়াবা বিক্রেতা আবদুল ওরফে আইছাইল্যাকে ১৪০টি ইয়াবা, দুই হাজার টাকাসহ আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে দুই বছরের কারাদণ্ড দেন।