কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার-টেকনাফ সড়কের হোয়াইক্যং বিজিবির চেকপোস্ট এলাকা থেকে গতকাল বুধবার ৪৫টি ইয়াবা বড়িসহ আবদুল আমিন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। সে টেকনাফ উপজেলার বাহারছড়ার লাল মোহাম্মদের ছেলে। দুপুরে আবদুল আমিনকে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মোজাহিদ উদ্দিনের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালত তাকে ইয়াবা রাখার দায়ে ছয় মাসের কারাদণ্ড দেন। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খন্দকার জানান, আমিনকে কারাগারে পাঠানো হয়েছে।