প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইয়াবা বড়ি বিক্রির দায়ে চট্টগ্রামে মাহমুদুল করিম (৪৫) নামের এক ব্যক্তিকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহাদাত হোসেন এ দণ্ড দেন। বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহসিন জানান, সকাল সাড়ে নয়টার দিকে শাহ আমানত সেতু এলাকার পুলিশ বক্সের সামনে থেকে ২৫টি ইয়াবা বড়িসহ মাহমুদুল করিমকে গ্রেপ্তার করা হয়। তিনি ইয়াবা ব্যবসায়ী। গ্রেপ্তারের পর তাঁকে ভ্রাম্যমাণ আদালতের সামনে হাজির করা হলে আদালত এক বছরের সাজা দেন।