কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরে মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালত তিন মাদকসেবীর প্রত্যেককে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার আদালত পরিচালনা করেন গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল আমিন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের গতকালই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন গাংনী মহিলা কলেজ পাড়ার কেরু শেখ (২০), বন বিভাগ পাড়ার গোলাম কবির (২২) ও গাংনী চৌগাছা গ্রামের আজিজুল হক (২৫)। ইউএনও আবুল আমিন বলেন, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশসহ ভ্রাম্যমাণ আদালত গাংনী বন বিভাগ পাড়ায় অভিযান চালায়। এ সময় ওই তিনজনকে মাদক সেবনরত অবস্থায় আটক করে তাঁদের কাছ থেকে গাঁজার পুরিয়া উদ্ধার করা হয়। মাদক সেবনের অভিযোগ স্বীকার করলে ঘটনাস্থলেই আটক হওয়া ব্যক্তিদের ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়।