কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়া সদর উপজেলার খাজানগর এলাকায় গতকাল রোববার সকালে সড়কে আগুন জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে পাঁচ পিকেটারকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে তিনজনকে এক বছর করে এবং দুজনকে ছয় মাস করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই ধরনের অপরাধে ত্রিমোহনী এলাকায় একজনকে এক মাস ও দুজনকে ১৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়। কুষ্টিয়া অফিস