কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের অভয়নগরে এক ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে আজহার শেখ (৪০) নামের এক ব্যক্তিকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত মেহনাজ এই আদালত পরিচালনা করেন। গতকাল বিদ্যালয়ে যাওয়ার সময় ওই ছাত্রীকে উত্ত্যক্ত করেন আজহার। এ সময় ছাত্রীর চিৎকারে লোকজন এগিয়ে এসে তাঁকে ধরে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন।