কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে সালথা উপজেলায় বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে আজগর আলী খন্দকার (২৪) নামের এক তরুণকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ আদালত পরিচালনা করেন নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিশ্বাস রাসেল হোসেন। আজগর আলী খন্দকার উপজেলার যদুনন্দী ইউনিয়নের খারদিয়া গ্রামের বাসিন্দা। প্রশাসন সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে উপজেলা সদর বাজার এলাকায় কওমি মাদ্রাসার সমর্থকদের সঙ্গে আওয়ামী লীগ ও আটরশি পীরের মুরিদদের ত্রিমুখী সংঘর্ষ হয়। এরপর মাদ্রাসার সমর্থকেরা বুধবার বিকেলে উপজেলার খারদিয়া স্কুলে মাঠে এক জরুরি সভার আয়োজন করে। সেখানে ওই তরুণ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন।