প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের লোহাগাড়ায় গতকাল বৃহস্পতিবার তিন মাদক ব্যবসায়ী মো. রাসেল, মো. ফোরকান ও মাহমুদুল হককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী হাকিম ও লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফিজনূর রহমান এ সাজা দেন। মো. রাসেল ও মো. ফোরকানকে ছয় মাসের এবং মাহমুদুল হককে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া বাল্যবিবাহ করার দায়ে চুনতি বাগানবাড়ী এলাকায় মো. সেলিম উদ্দিন নামে একজনকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।