প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ইয়াবা বড়ি সেবনের দায়ে নিতাই কর্মকার (৩৮) নামের এক ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত বুধবার রাতে ইউএনও আহসান হাবিব ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ সাজা দেন। মঠবাড়িয়া থানার ওসি নাসির উদ্দিন মল্লিক জানান, বুধবার বিকেলে পুলিশ অভিযান চালিয়ে শহরের শহীদ মোস্তফা খেলার মাঠ থেকে তাঁকে আটক করে।