প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শেরপুরে ভ্রাম্যমাণ আদালত নয়জন জুয়াড়িকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা সরোয়ার জাহান এই আদালত পরিচালনা করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহমেদ হাশমী বলেন, জুয়ানপুর গ্রামের কুঠির ভিটার একটি ঘরে ওই দিন বিকেল সাড়ে চারটার দিকে টাকা দিয়ে তাস খেলা অবস্থায় ওই নয়জনকে আটক করা হয়। কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন উপজেলার মহিপুর গ্রামের আনোয়ার হোসেন, মাগুরগাড়ির মাহফুজার রহমান, হাঁপুনিয়ার জিয়াউর রহমান, জোয়ানপুরের মো. রাজু এবং শাজাহানপুর উপজেলার সোনাকানিয়া গ্রামের আবুল কালাম, বামুনিয়া কামারবাড়ির আবদুল মতিন, কাজলগৌরীর জাহাঙ্গীর আলম, আজিজার রহমান ও জামুন্না গ্রামের ইউসুব আলী।