কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে মাদক মামলায় মো. বাদল নামের এক ব্যক্তিকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল রোববার পঞ্চম যুগ্ম মহানগর দায়রা জজ এস কে এম তোফায়েল হাসান আসামির উপস্থিতিতে এ রায় দেন। অতিরিক্ত সরকারি কৌঁসুলি মো. শামসুল আলম জানান, ২০০৭ সালের ২৯ এপ্রিল নগরের ডবলমুরিং এলাকার রেলওয়ে কলোনিতে অভিযান চালিয়ে আসামি বাদলের কাছ থেকে পাঁচ গ্রাম হেরোইন উদ্ধার করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রামের কর্মকর্তারা। এ ঘটনায় ডবলমুরিং থানায় মামলা করা হলে একই বছরের ২১ জুন তাঁর বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। তিনজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেন।