কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর সৈয়দপুর উপজেলায় মাদক সেবনের দায়ে এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলা শহরের সাহেবপাড়া মহল্লার জামিল পাঁচমাথা এলাকায় গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে প্রকাশ্যে গাঁজা সেবন করছিলেন। এ সময় পুলিশ তাঁকে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা তাঁকে ওই সাজার আদেশ দেন। তাঁকে নীলফামারী কারাগারে পাঠানো হয়েছে। সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি