কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের হিলিতে সাত মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ইউএনও আজহারুল ইসলাম। গতকাল সোমবার সকালে পৌর শহরের চুড়িপট্টি মহল্লার একটি চালকল থেকে বিজিবি ওই সাতজনকে বিভিন্ন ধরনের মাদকসহ আটক করে। পরে আদালত হাকিমপুর পৌর শহরের মধ্যবাসুদেবপুর মহল্লার পল্লব খান (৩৫), মো. ভাসানী (২২) ও সাইদুর রহমান (২০), দক্ষিণ বাসুদেবপুর মহল্লার মো. শাওন (২৩) এবং ফুলবাড়ি পৌর শহরের বরোকোনা গ্রামের রফিকুল ইসলামকে (২৪) এক বছর করে সশ্রম কারাদণ্ড দেন। এ ছাড়া পাঁচবিবি উপজেলার মালঞ্চা গ্রামের সোহেল মন্ডলকে (২৯) পাঁচ মাস ও হাকিমপুর পৌর শহরের চুড়িপট্টি মহল্লার রাজা হোসেনকে (২৫) ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।