কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ফুলগাজীতে গতকাল সোমবার ইব্রাহিম খলিল উল্যা নামে এক তরুণকে মাদক ব্যবসার দায়ে দুই বছর কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ইব্রাহিমের বাড়ি উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের উত্তর শ্রীপুর গ্রামে। ফুলগাজী থানার ওসি হারুন অর রশিদ জানান, গতকাল সকালে গ্রাম-পুলিশ মাদক ইব্রাহিমকে চার বোতল ভারতীয় ফেনসিডিলসহ আটক করে। পরে পুলিশ তাঁকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে যায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. মাহিদুর রহমান মাদক বিক্রির দায়ে ইব্রাহিমকে সাজা দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।